কোন ধাপে কোন উপজেলা ও ইউপিতে নির্বাচন জানালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নকে পাঁচটি ধাপে ভাগ করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নথি অনুযায়ী, পাঁচ ধাপে মোট চার হাজার ৩৩২টি ইউনিয়নের তালিকা রয়েছে। ধাপভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি ১২৭টি উপজেলা রাখা হয়েছে প্রথম ধাপে।   

নথির চূড়ান্ত সারসংক্ষেপ অনুযায়ী সারণিতে ধাপ অনুযায়ী উপজেলা ও ইউনিয়নে প্রথম ধাপে ১২৭টি উপজেলা এবং এক হাজার ৪২টি ইউনিয়ন রয়েছে।   

দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলা এবং এক হাজার ৬৯টি ইউনিয়ন। তৃতীয় ধাপে ১২০টি উপজেলা এবং এক হাজার ২৪টি ইউনিয়ন। চতুর্থ ধাপে ৯৬টি উপজেলা এবং ৮১৩টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলা এবং ৩৮৪টি ইউনিয়ন।   

সব মিলিয়ে সারসংক্ষেপে মোট চার হাজার ৩৩২টি ইউনিয়নের সংখ্যা উল্লেখ করা হয়েছে।   

সারসংক্ষেপে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ৬৪টি জেলার উপজেলাগুলোর নাম প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত বিন্যস্ত করা হয়েছে। প্রতিটি উপজেলার নামের পাশে বন্ধনীর ভেতরে একটি সংখ্যা যুক্ত করা হয়েছে।   

উদাহরণ হিসেবে প্রথম ধাপে পঞ্চগড়ের পঞ্চগড় সদর (১০), রংপুর অঞ্চলের কাউনিয়া (৬), রাজশাহী অঞ্চলের জয়পুরহাটের ক্ষেতলাল (২), বগুড়ার বগুড়া সদর (১১) ও গাবতলী (১১), ঢাকার ধামরাই (১৫) এবং চট্টগ্রামের মীরশ্বরাই (১৬)-এর নাম রয়েছে। অন্যদিকে পঞ্চম ধাপে নীলফামারী সদর (১), বগুড়ার গাবতলী (১), পাবনা সদর (১), ঝিনাইদহ সদর (২), ঢাকার ধামরাই (১), শরীয়তপুর সদর (১) ও চট্টগ্রামের পটিয়া (১৭)-সহ বিভিন্ন উপজেলার নাম স্থান পেয়েছে। 

ইউপি নির্বাচনের জেলাভিত্তিক তালিকা দেখতে এখানে ক্লিক করুন