স্মার্ট রাজনীতি করতে হলে সাংবাদিকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। একই সঙ্গে সাংবাদিকদের প্রকাশিত সংবাদ রাজনীতিবিদদের সঠিক তথ্য পেতে এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
তিনি আরও বলেন, অন্য পেশার তুলনায় সাংবাদিকতার নৈতিকতার অভাব সমাজে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলে। তাই তথ্যের নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বজায় রেখে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়া সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।