আ. লীগ আমলে দুর্বল হয়েছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অন্যদিকে, খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ছয় লাখ কোটি টাকা। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি।