রাজধানীর চাঁনখারপুলের নাজিম উদ্দীন রোডের এক মেস বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহদী অপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
তার রুমমেট জহিরুল জানিয়েছেন, সোমবার দুপুরে দরজা বন্ধ পায় সে। পরে দরজা না খুললে সন্দেহ হলে আশেপাশের রুমমেটদের বিয়য়টি জানায় জহিরুল। পরে, দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে তারা।
লালবাগ থানার ডিসি জসিম বলেন, ‘তারা রুমমেটদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে। অপুর সহপাঠীরা জানান, অপু মেধাবী ছাত্র। ৪১তম বিসিএসের প্রিলিমিনারিতে পাশ করার পর লিখিত ও ভাইভার প্রস্তুতি নিচ্ছিল সে।
অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।
একাত্তর/ এনএ