পাসপোর্ট সংশোধনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

পাসপোর্ট সংশোধনের দাবিতে পাসপোর্ট অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছেন প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ নাগরিকরা। এ দাবিতে তারা এখন পাসপোর্ট অফিস ঘেরাও করছেন। 

রোববার (৩ অক্টোবর) সকাল থেকে পাসপোর্ট অধিদপ্তরের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাদের মূল দাবি, তাদের জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধন করে দিতে হবে। 

আরও পড়ুন: আদালতে জেএমবি’র বোমা হামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

বেশ কিছুদিন ধরেই জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধনের সুযোগ চেয়ে আসছেন প্রবাসীরা। তাদের দাবি, পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন অ্যাকাডেমিক সার্টিফিকেটের মিল না থাকায় ভিসার মেয়াদ শেষ হওয়াসহ সরকারি দপ্তরগুলোতেও নিজের পরিচিতি নিয়েও তাদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অনেকেই উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারছেন না। 

একাত্তর/এসজে