আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে নবীন বরণ-কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও শেখ সাবিনা শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে ২০২২ থেকে ২০২৪ সালের গ্রেডিং পদ্ধতির বিএসসি (সম্মান) ও এমএস উত্তীর্ণ পাঁচটি বিভাগের কৃতী শিক্ষার্থীদের। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, স্কয়ার হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালট্যান্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আসমা বেগম শিল্পী এবং কলেজের প্রতিষ্ঠাতা শেখ সাবিনা।

উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করেন আয়োজকরা। 

বিশেষ অতিথি বিবি রাসেল বলেন, প্রতিটি দেশের মেরুদণ্ড হলো শিক্ষা ও স্বাস্থ্য। তাই কখনো পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না। পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আমাদেরই এগিয়ে আসতে হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার বলেন, নিজেকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। মেধা, মনন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন আমন্রিবরত অতিথিরা।

আরবিএস
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং কৃতি শিক্ষার্থীদের মূল্যায়নে বারডেম জেনারেল হাসপাতালে ‌‘ডা. মোহাম্মদ...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন সালমা আদিল এমজেএফ।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর