২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। গতকাল ছিলো ২ দশমিক ৩৫ শতাংশ। এসময় মৃত্যু হয়েছে ১৭ জনের।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৩০ জনের।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৫ জন। এখনও পর্যন্ত ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।
দেশে করোনার শনাক্তর ৫৮৪তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
মোট সুস্থতার হার ১৫ দশমিক ৬১। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০ হাজার ৬১৬ জন।
গত একদিনে সারাদেশে মোট ২২ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ২০ হাজার ৬৯৭টি নমুনা।
যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন বাদে চট্টগ্রাম বিভাগের ১ জন, খুলনা বিভাগের ২ জন এবং বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন ১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।
মৃতদের মধ্যে আটজন পুরুষ, নয়জন নারী। ১৬ জন সরকারি হাসপাতালে এবং ১ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়।
আরও পড়ুন: শীতের আগেই বিশ্বে বাড়ছে করোনা
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮৪ হাজার ২৩৯ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৮৮৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ২৩৭ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২৩ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৬৩ জন।
একাত্তর/আরএ