সেরা নেতৃত্বের পুরস্কার পেলেন দেশবন্ধু গ্রুপের সিওও মো. ইদ্রিসুর রহমান

আপডেট : ২২ মে ২০২৫, ০৩:০৬ পিএম

দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন। তার দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটি নতুন উচ্চতায়।

২০২১ সালে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজে যোগদানের পর থেকে তিনি প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণ, পুনর্গঠন, বাজার শেয়ার বৃদ্ধি এবং লাভজনক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শুধু একটি নতুন কোম্পানির নেতৃত্ব কাঠামো প্রবর্তনই নয়, বরং বিক্রয় বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন ও খরচ হ্রাসে তার ভূমিকা প্রশংসনীয়। গত পাঁচ বছরে তার পরিকল্পনার ফলে কোম্পানির উৎপাদনশীলতা বেড়েছে এবং শেয়ারহোল্ডারদের আস্থা ও কোম্পানির আর্থিক মূল্যমান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

এর আগে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোম্পানির উচ্চ প্রবৃদ্ধি এবং দেশবিদেশে বাজার সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছেন।

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ ও দেশবন্ধু কনজিউমার মো. ইদ্রিসুর রহমানের এই অর্জনে গর্বিত এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।

একাত্তর/আরএ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম পুরস্কার’ পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুবুল আলম...
এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
স্টারকম বাংলাদেশ ‘স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা-সামারাইজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্য ডিজিটাল ক্যাটাগরিতে যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ পুরস্কার পেয়েছে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে চলতি বছরের সিপিএল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার তুলে দেয়া হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর