রাজধানীর কাওরানবাজার এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি কাওরানবাজার এলাকায় এসে লাইনচ্যুত হয়ে পড়ে।
এ ঘটনায় কমলাপুর থেকে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের পাশেই ট্রেনটির লাইনচ্যুত হয়। এরপর থেকে মগবাজার থেকে মহাখালীগামী সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ট্রেন লাইন ঠিক হতে কেমন সময় লাগবে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না ঘটনাস্থলে থাকা রেলের কর্মীরা।
আরও পড়ুন: ঢাবির ৯৫ ভাগ শিক্ষার্থী টিকার আওতায়: উপাচার্য
রমনা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম গণমাধ্যমকে জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে সাত রাস্তা বা কাওরান বাজারের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। ডাইভারশন দিয়ে ফ্লাইওভারের ওপর গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। রেলওয়ের বরাত দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে বলেও জানান তিনি।
একাত্তর/টিএ