কানাডায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন

আপডেট : ০২ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘সাস্কাচুয়ান বিএনপি পরিবার’।

সাস্কাচুয়ান বিএনপি পরিবারের প্রধান সমন্বয়ক জিয়া উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ফয়জুর রাজ্জাক পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাখাওয়াত হোসেন টগর, মনজুরুল সাহেদ ইফতেখার, গোলাম মোস্তফা রাসেল, তৌফীকুর রহমান চৌধুরী, দোলা পারভিন, সৈয়দ আলিমুজ্জামান ও মিজানুর রহমান সাজু। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রকৌশলী জিয়াউর রহমান।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির চলমান সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন প্রবাসীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাস্কাটুন ওয়েস্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ হোসেন। 

মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
মোহাম্মদ আমিন উর রশিদ ২৩ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলী মিয়া এবং মাতা আমেনা বেগম। বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পোদ্যোক্তা ও...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর