তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তার জামিন পেয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন মঞ্জুর করেন আদালত। একই সাথে নাসির, তামিমা ও সুমি আক্তারকে আজকের দিনের (৩১ অক্টোবর) মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমের বিরুদ্ধে প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মিজানুর রহমান। মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার দায় স্বীকার
প্রতিবেদনে পিবিআই উল্লেখ করেন, প্রতিবেদনে তাদের বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে উল্লেখ করেছে পিবিআই। নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তাম্মি ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একাত্তর/আরএ