রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় রমনার নিউ ইস্কাটন রোডের ওয়াসা পানির পাম্পের সামনে থেকে তাদেরকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. মুক্তার হোসেন, সাবিনা, বকুল বেগম, ওমর সানী ও পান্না আক্তার।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই গাঁজা পরস্পর মিলে বি-বাড়ীয়া জেলা থেকে সংগ্রহ করে রাজধানীর রমনাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।

আরও পড়ুন: আজ কপ২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, ডিএমপির রমনা মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


একাত্তর/আরএ