২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৫৩ জনের। শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। গতকাল ছিলো ১ দশমিক ২৫ শতাংশ। এসময় মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল মৃত্যু হয়েছিলো ৫ জনের।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৬ জনের।
দেশে করোনার শনাক্তর ৬২১তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৯৪৯ জন।
এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময়ে ঢাকায় ৬ ও চট্টগ্রামে ১ একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।
আরও পড়ুন: খালার বাসা থেকে ‘নিখোঁজ’ টিকটকার তিন বোন
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৪৪৪ জনের। সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৬৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৬৬৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৪৭৩ জন।
একাত্তর/আরএ