বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় সেখানে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সামনেই সংগঠনের কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (২৮ নভেম্বর) বেলা পৌনে বারোটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
হাতাহাতির ঘটনার বিষয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দাবি করা হয়, বহিরাগতদের অনুপ্রবেশে এই হাতাহাতির ঘটনাটি ঘটে।
বিক্ষোভ সমাবেশে সকাল ৮টা থেকে কর্মীরা জামায়েত হতে থাকলেও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১০ দিকে।
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আট দিনের কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।
আরও পড়ুন: আসামিদের সর্বোচ্চ শাস্তির আদেশ শুনতে আদালতে আবরারের স্বজনরা
কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবদাী যুবদল। ২৬ নভেম্বর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা করা হয়। আগামী ৩০ নভেম্বর বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি।
এছাড়া ১ সেপ্টেম্বর ছাত্র দল এবং ৩ নভেম্বর কৃষক দল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ২ নভেম্বর মুক্তিযোদ্ধা দল মানববন্ধন এবং ৪ নভেম্বর মহিলা দল মৌন মিছিল করবে।
একাত্তর/আরবিএস