আবারও করোনায় মৃত্যু শূন্য একটি দিন দেখলো দেশ। ফলে এক দিনের ব্যবধানে অপরিবর্তীত থাকলো মৃত্যুর মোট সংখ্যা। দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ১৬ জন।
এ দিন অ্যান্টিজেনসহ মোট ২১ হাজার ৪৯৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ২৬২ জন। দৈনিক শনাক্তের হার এক দশমিক ২২।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
আরও পড়ুন: বিদেশ যেতে চাইলে মুরাদকে বাধা দেবে না সরকার: কামাল
গত বছরের আট মার্চ দেশে প্রথম তিন জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের পাঁচ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
একাত্তর/এসি