প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার বংশালে সুরিটোলা চারতলা ভবনের দুই তলায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় ৪টা ১২ মিনিটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা চারতলা ভবনের দুই তলায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
একাত্তর/এআর