করোনা: আরও বাড়লো শনাক্তের সংখ্যা, মৃত্যু একজনের

নিয়মিত বাড়তে শুরু করেছে করোনায় নতুন শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৫২ জনের। এদিন ১৮ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। দৈনিক শনাক্তে হার এক দশমিক ৮৭। এর আগে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) ২৯১ জন করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন শনাক্তের হার ছিল এক দশমিক ৩৯।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৩ ঘণ্টায় করোনা প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫২ জন।

বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৮১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।  

আরও পড়ুন: ইসি গঠনে সংলাপ: ইনুর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জাসদ

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।


একাত্তর/এসি