রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাত হাজার ৫৮০পিস ইয়াবা, ২০৪ গ্রাম হেরোইন, ৩৩ কেজি ৩৯৮ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ছয় গ্রাম আইস জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (১২ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় পাকিস্তানি বোলার ইয়াসিরকে নির্দোষ ঘোষণা
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/আরবিএস