জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মসনদ না থাকায় টিকা পাচ্ছেন না রাজধানীর বহু পরিবহন শ্রমিক। অথচ কথা ছিলো টিকা কেন্দ্রে এসে নিবন্ধন করলে প্রত্যেকেই টিকা পাবেন।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ এই নির্দেশনা মানেনি। টিকা কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া টিকা মিলবে না।
রাজধানীর মহাখালীতেই রয়েছেউত্তর সিটি করপোরেশনের করোনা চিকিৎসার সবচেয়ে বড় বিশেষায়িত হাসপাতাল। সেখানে চিকিৎসার পাশাপাশি দেয়া হচ্ছে করোনার টিকাও।
সাধারণ মানুষ বিদেশগামী ও শিক্ষার্থী মিলিয়ে প্রতিদিন বারো থেকে চৌদ্দশ’ টিকা দেয়া হচ্ছে এই কেন্দ্র থেকে। প্রচলিত নিয়ম অনুযায়ীনিবন্ধন ছাড়া সেখান থেকে মিলবে না টিকা।
এই হাসপাতালেই টিকা পাবেন পরিবহন শ্রমিকরা। ঘোষণা অনুযায়ী, শুধু জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ দেখালেই শ্রমিকদের টিকা পাবার কথা।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিবন্ধন ছাড়া টিকা মিলবে না। ফলে টিকা নিতে গিয়ে ফিরে আসছেন অনেক পরিবহন শ্রমিক।
টিকা নিয়ে এমন হয়রানির শিকার শ্রমিকরা বলছেন, হাসপাতালের বদলে টার্মিনালেই টিকা নেয়ার ব্যবস্থা করলে তাদের ভোগন্তি অনেক কমতো।
নিবন্ধন ছাড়া টিকা না দেয়ার বিষয়ে হাসপতাল বলছে, শুরুতে ঝামেলা হচ্ছে। তবে শিগগিরই এই সমস্যার সমাধান হয়েযাবে।
দৈনিক মজুরিভিত্তিক পরিবহন শ্রমিকরা টিকা দিতে ভোগান্তিতে পড়লে তারা আর টিকাকেন্দ্র আসবে না। আর টিকা ছাড়া তারা চালাতে পারবেন না গণপরিবহন।
মালিক ও শ্রমিকরাবলছেন, এই দুইয়ের সমন্বয় না হলে শিগগিরই শ্রমিক সংকটে পড়ে যাবেরাজধানীর গণপরিবহন। তখনদেখা দেবে আরেক সংকট।
একাত্তর/টিএ