খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তরুণীর দুই পা বিচ্ছিন্ন

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর দুই পা হাটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মেয়েটির নাম পরিচয় জানা যায়নি। মেয়েটির বয়স আনুমানিক ২০। তার পরনে ছিল সাদা রঙের কামিজ। রোববার (৬ মার্চ) বিকেলে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।

আরও পড়ুন: যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ১৫ লাখ মানুষ: জাতিসংঘ

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মেহেদী হাসান একাত্তরকে বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে খিলগাঁও রেলগেট এলাকায় রেললাইনে হাটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন রক্তাক্ত অবস্থায় রেল লাইনের রাস্তা পাওয়া যায় সেই নারীটিকে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়।

বর্তমানে সেই নারী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। 


একাত্তর/এআর