রাজধানীর দক্ষিণখানে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে দগ্ধ হয়েছেন তিনজন। সোমবার (০৭ মার্চ) দিবাগত রাতে দক্ষিনখান থানাধীন মহিলা কলেজ রোড এর ১২৮/১ এক নম্বর বাসার পাঁচ তলায় ঘটনাটি ঘটে।
দগ্ধরা হচ্ছেন, গৃহকর্তী মনিরা বেগম (৩৭) ও সাকিব (২৬) জসিম (৪০) নামে দু'জন সিলিন্ডার মেরামতকারী।
সিলিন্ডার থেকে পাইপ দিয়ে পাঁচ তলায় লাইন দেয়া ছিল, ঐ লাইনে সমস্যার জন্য দেখা দিলে মেরামতকারীদের সংবাদ দেয়া হয়। তারা মেরামত করার পর চেক করতে করার জন্য দেশলাই কাঠি ধরাতেই শব্দ হয়ে মুহুতেই আগুন লেগে যায়। এতে দুই মেরামতকারী সহ গৃহকৃর্তী দগ্ধ হয়েছেন, জানিয়েছেন গৃহকৃর্তা আনোয়ার হোসেন।
তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানিয়েছেন, মনিরার ২২ শতাংশ, সাকিবের ২২ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। দগ্ধ তিন জনই চিকিৎসাধীন রয়েছেন।
একাত্তর/এসএ