বাড্ডায় চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় চলন্ত ট্রা‌ক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল মতিন মিয়া (৫৫)। 

তিনি বাড্ডার বড় বেরাইদের স্থায়ী বাসিন্দা কালু মিয়ার ছেলে। পেশায় একজন শ্রমিক এবং দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

নিতের চাচাতো ভাই আব্দুর রহমান জানান, বাড্ডা নতুন বাজার ১০০ ফিট রাস্তা থেকে ট্রা‌কে গোবর ও মাটি ভ‌র্তি ক‌রে নিয়ে পাশেই বেরাইদে ঠিকানা নার্সারিতে যাচ্ছিলেন আব্দুল মতিন।  

আরও পড়ুন: বিপুল সরঞ্জাম ও সিমসহ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী আটক

এসময় ট্রা‌কের ডালা খু‌লে গে‌লে নি‌চে প‌ড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। 

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং বিকেল সোয়া চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

একাত্তর/এসজে