ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে।

বুধবার (১৬ মার্চ) বিকেলে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রওয়ানা হয়। তবে যানজটের কারণে এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।


বিস্তারিত আসছে...