রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৪৯৩ পিস ইয়াবা, ১৩৪ কেজি ১০০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ১৫০ বোতল ফেন্সিডিল, ৪৫৩ পুরিয়া হেরোইন, ১৫ লিটার দেশীয় মদ ও ০.৭৫ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ডায়রিয়ার প্রকোপ কমেছে
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।
একাত্তর/আরএ