ডিএমপি'র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭৩

রাজধানীর একাধিক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৯ এপ্রিল ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার ৩৫২ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন, ৮১ কেজি ৭১০ গ্রাম গাঁজা, ২৪০ ক্যান বিয়ার ও চার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন: আতঙ্কে হৃদয় মণ্ডলের পরিবার, মামলা সম্পর্কে জানে না বাদি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (৯ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস