করোনায় এক মৃত্যু, শনাক্ত ৪৪

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এর আগে টানা ছয়দিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৪ জন।

সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনে। 

আরও পড়ুন: ট্রেনের সঙ্গে রিকশার ধাক্কা, এক পরিবারের তিনজন নিহত

একদিনে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ। মোট শনাক্তের হার দাঁড়ালো ১৪ দশমিক ০৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন। 

২৪ ঘণ্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়য় ৬ হাজার ৩৩৬টি। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ। 

করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


একাত্তর/এআর