পীর সাহেব আটরশির মেয়ে আনোয়ারা কোহিনুর বেগম আর নেই

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। 

পীর সাহেবের দুই পুত্র ও তিন কন্যার মধ্যে কোহিনুর বেগম ছিলেন জ্যেষ্ঠ সন্তান। বড় সন্তান হিসেবে তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় ও আদরের। তিনি অত্যন্ত পর্দানশীল এবং দ্বীনদার মহিলা হিসেবে পরিচিত ছিলেন। তার স্বামী মরহুম আলহাজ্ব এডভোকেট আদিল উদ্দিন হাওলাদার ছিলেন ফরিদপুরের একজন প্রখ্যাত সিনিয়র আইনজীবী এবং বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি ভাষা আন্দোলনে ফরিদপুর অঞ্চল থেকে ছাত্রজীবনে নেতৃত্ব দিয়েছিলেন এবং পাকিস্তান আমলে প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

আলহাজ্ব আদিল উদ্দিন হাওলাদার রাজনীতির পাশাপাশি ফরিদপুরে মুসলিম মিশন, অন্ধ কল্যাণ সমিতি, লায়ন্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। কোহিনুর বেগম তার স্বামীর রেখে যাওয়া এসব সামাজিক কর্মকাণ্ড পর্দার আড়াল থেকে নানাভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অসংখ্য পরিবার ও ব্যক্তির জীবনে প্রতিষ্ঠা লাভে তার অবদান অপরিসীম।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই পুত্র, এক কন্যা, ভাই-বোনসহ অসংখ্য আপনজন রেখে গেছেন।

তার নামাজে জানাজা শনিবার বাদ আসর বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

একাত্তর/এসি
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর