রাজধানীর তীব্র যানজট থেকে রেহাই পেতে হলে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যানজট নিরসনে সকল বিভাগের সম্মিলিতভাবে কাজ করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনে মেয়রের সম্মেলন কক্ষে মোহাম্মদপুরস্থ বিআরটিসি বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্থকরণের লক্ষ্যে বিআরটিসি’র সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বিজ্ঞপ্তির।
মেয়র বলেন, আমরা নিজেরাই অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন ও স্থাপনা গড়ে তোলার মাধ্যমে তীব্র যানজট সৃষ্টি করেছি। অতএব, পরিকল্পিতভাবে আমাদের কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব নয়।
আরও পড়ুন: কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, সাত মসজিদ রোড, বেড়ী বাঁধ বাঁশবাড়ী সড়ক এবং শেরেবাংলা রোড থেকে আগত যানবাহন সমূহের নির্বিঘ্নে চলাচল, যানজট নিরসন এবং নিরাপদে পথচারী চলাচলের সুবিধার জন্য মোহাম্মদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস ডিপো সংলগ্ন ইন্টারসেকশন প্রশস্থকরণের লক্ষ্যে বিআরটিসি’র সাথে ডিএনসিসি’র এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
একাত্তর/আরএ