রাজধানীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক কিশোরকে হত্যা

ধানমন্ডিতে চোর সন্দেহে এক কিশোরকে গণধোলাইয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডি ৫ নম্বর রোডে ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম মো. পলাশ মিয়া (১৯)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের রিকশাচালক জয়নাল আবেদিনের ছেলে।

দুই ভাই দুই বোনের মধ্যে পলাশ ছিল দ্বিতীয়। বর্তমানে তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডের একটি বাসা চুরি করতে গিয়ে ধরা করে পলাশ। এসময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জামালপুরে ঝড়ে উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত পলাশ স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতো।


একাত্তর/আরএ