রাজধানীর অভিজাত বারিধারা এলাকার মার্কেট ও শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।
ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকের দামে ডিসকাউন্টে নানা রকম অফার দিচ্ছে যমুনা ফিউচারের দোকানগুলো। আছে পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও বাচ্চাদের হরেক রকমের ডিজাইনের কালেকশন।
ঈদ উপলক্ষে জমজমাট রাজধানীর কুড়িলের প্রগতি সরণী সংলগ্ন যমুনা ফিউচার পার্ক মার্কেট। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ভীড় করছেন সেখানে।
সেখানের শপিংমলগুলোতে পসরা বসেছে রঙ বেরঙের পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার কামিজের। ডিজাইনেও আনা হয়েছে বৈচিত্র।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে পোশাক বিক্রি করা হচ্ছে বিভিন্ন ব্যান্ডেড সব দোকানে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন দোকানে ঈদ কেনাকাটায় দেয়া হচ্ছে আকর্ষনীয় ছাড়।
বড়দের পাশাপাশি রয়েছে বাচ্চাদের পোশাকেরও হরেক রকমের কালেকশনস। তবে ক্রেতারা বলছেন, এবার পোশাকের দাম বেশ বেশি। সাধ ও সাধ্য মেলাতে কষ্ট হচ্ছে।
বারিধারা অন্যান্য শপিং মলগুলোতে এবার ঈদ উপলক্ষে আনা হয়েছে পর্যাপ্ত কালেকশনস। উদ্দেশ্য কম দামে বেশি পণ্য বিক্রী করে গেলো দু’বছরের করোনারর ক্ষতি পুষিয়ে নেয়া।
একাত্তর/এআর