আগামী সংসদ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা সংসটসহ নানা ইস্যুতে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করেছে বিএনপি।
প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের সাথে ।
রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এবং ডেপুটি হেড অব মিশন কামাল বুরাক তেজিমিল।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সামনের নির্বাচনসহ দু'দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে গুরুত্ব ছিলো রোহিঙ্গা সংকট এবং নির্বাচন ও মানবাধিকার বিষয়ে।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তুরস্কের সাথে সর্ম্পক আরো এগিয়ে নিতে চায় বিএনপি। সে বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে।