রাজধানীর যাত্রাবাড়ীতে আসামি ধরতে গিয়ে মারধর ও হেনস্তার অভিযোগের প্রমাণ পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি ওয়ারী বিভাগের গঠিত তদন্ত কমিটি।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বিষয়ে নিশ্চিত হয়েছে তদন্ত কমিটি।
এ নিয়ে ৭১ টেলিভিশনে সংবাদ প্রচারের পর সিসিটিভির ফুটেজে মারধরের সত্যতা পাওয়া যায়।
ডিসি ওয়ারী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিএমপি হেডকোয়ার্টার ব্যবস্থা গ্রহণ করবে। তদন্ত প্রতিবেদন হেডকোয়ার্টারে পাঠানো হচ্ছে।
একাত্তর/এআর