দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও সংক্রমণের হার বেড়েছে। তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৯ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।
এর আগে শনিবার (২১ মে) দেশে ১৬ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক সংক্রমণের হার ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।
এদিন করোনায় কোনো মৃত্যু না হওয়ায় এর সংখ্যাটি ২৯ হাজার ১২৮ অপরিবর্তিত থাকলো।
এর আগে শনিবার (২০ মে) এক মাস পর করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬৪ জন। প্রতি একশ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ।
আরও পড়ুন: শস্যকণায় ক্যান্সার উপাদান ও সবজিতে ব্যাকটেরিয়া
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
একাত্তর/এসি