মগবাজার মোড়ে গ্যাস লিকেজ বন্ধ করেছে তিতাস

রাজধানীর মগবাজার মোড়ে গ্যাসের লাইনে বিস্ফোরণের পর দুই ঘণ্টার চেষ্টায় লিকেজের মেরামত কাজ শেষ করেছে তিতাসের কর্মচারীরা। তবে, আগুন না ধরায় সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা কন্সট্রাকশনের কর্মীরা কাজ করতে গিয়ে গ্যাসের লাইন কেটে ফেলে। 

ইস্কাটন থেকে মগবাজারগামী রাস্তার উন্নয়ন কাজ চলার সময় গ্যাসের লাইন ফেটে তীব্র বেগে গ্যাস বের হতে শুরু করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: প্রেসক্লাব এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে বিএনপি

খবর পেয়ে তিতাসের লোকজন এসে লাইন মেরামতের কাজ করে গ্যাসের লাইন সচল করে।


একাত্তর/এসি