নোয়াখালীতে মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের তিন কর্মকর্তা।
অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন- নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক ডিডি জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও বর্তমান পরিচালক মো. সুবেল আহামেদ।
সোমবার (২৩ মে) যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মাশফিকুল হক উভয় পক্ষের শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন।
নোয়াখালী দুদক কার্যালয়ের আইনজীবী আবুল কাশেম জানান,
এ মামলার চার থেকে ছয় নম্বর বিবাদি লিখিত জবাব দাখিল করেছেন। ওই মামলায় আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিনজন কর্মকর্তার নাম আরজি থেকে কেটে তাদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
মানহানির মামলার অভিযোগে বলা হয়, নোয়াখালী জজকোর্টের নাজির (সাময়িক বরখাস্তকৃত) মো. আলমগীরের বিরুদ্ধে দুদকের তিন কর্মকর্তা অভিযোগ আনেন। পরে এ নিয়ে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি দেশের একটি টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হয়।
আর পড়ুন: দুদকের মামলায় সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ
এ সংবাদে বাদি মো. আলমগীর ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে দাবি করে ওই টিভি চ্যানেলের মালিক, দুই সাংবাদিক ও দুদকের মোট ছয়জনকে আসামি করে মানহানি মামলা করেন।
একাত্তর/এসি