নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে নতুন সভাপতি মিজানুর, সম্পাদক সুমন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সুমন ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নোয়াখালী প্রেস ক্লাব সংলগ্ন দারুচিনি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে সভাপতি সাবেক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে সবার সম্মতিতে বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সকলের সর্ব সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবাগত কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি মোহতাসিম বিল্লাহ সবুজ (যমুনা টেলিভিশন), ফয়জুল ইসলাম জাহান (এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমন (বাংলা টেলিভিশন), কোষাধ্যক্ষ আলা উদ্দিন শিবলু (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম রিফাত (দীপ্ত টেলিভিশন) প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ (জি টিভি), দপ্তর ও অফিস সম্পাদক মিজানুর রহমান রিয়াদ (মাছরাঙ্গা টেলিভিশন), সমাজ কল্যাণ সম্পাদক আল-শাহরিয়ার শিপন (চ্যানেল এস) , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন মিলন (আনন্দ টিভি), তথ্য-সম্প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. নূর করিম (এশিয়ান টেলিভিশন)। নির্বাহী সদস্য হচ্ছেন বিদায়ী ও প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূইয়া (এটিএন বাংলা), মনির হোসেন বাবু (আর টিভি) ও আবুল হাসনাত বাবুল (ডিবিসি)।  

কমিটি ঘোষণার পরে উপস্থিত সকলে নবাগত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ সংগঠনের বয়স ১০ বছরের বেশি হলেও নানা কারণে সংগঠনটি পিছিয়ে ছিল। নব নির্বাচিত কমিটি সকল সদস্যদের সাথে নিয়ে আগামী দিনে টেলিভিশন সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক ভিত মজবুত করতে কাজ করার অঙ্গিকার করেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নসহ অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন দপ্তর কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করারও অঙ্গিকার করেন তারা।    

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত সূত্রের দাবি, চলতি...
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। এ বিষয়ে ১৭ অক্টোবর আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। তবে সাধারণ...
নোয়াখালীতে মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের তিন কর্মকর্তা।অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন- নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক ডিডি...
নোয়াখালীতে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির উপদেষ্টাসহ শেখ সোহেল রানাকে প্রধান করে সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।মঙ্গলবার (৮...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর