মিরপুরে দুই হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ শাকিল আহম্মেদ, মো. সুমন ও মো. সিরাজুল মোস্তফা।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে ২ হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে যাত্রী বেশে বাইকে উঠে চালককে খুন

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানা মামলা হয়েছে।


একাত্তর/আরএ