রাজধানীর একাধিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৩২ গ্রাম ১৬৪ পুরিয়া হেরোইন, ১৩৪ বোতল ফেন্সিডিল ও ২০টি নেশা জাতিয় ইনজেকশন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ জুলাই) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৫ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একাত্তর/আরবিএস