রাজধানীর একাধিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চার হাজার ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে প্রেসিডেন্ট গোতাবায়া
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ছয়টা থেকে বুধবার (১৩ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/আরবিএস