করোনা: নতুন শনাক্ত ১৩২৪, মৃত্যু ছয়

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন এক হাজার ৩২৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগেরদিন এ হার ছিল ১৩ দশমিক ৭৯ শতাংশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৩ জনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন। এসময় ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

আরও পড়ুন: রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বুধবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৯ হাজার ৮৩৬ জনের। সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ১৬৪ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৬ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৭০৬ জন। 


একাত্তর/এসজে