বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
শুক্রবার (২৯ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, অমিত হাবিব ছিলেন সংবাদকক্ষের একজন দক্ষ নেতা। দেশের জাতীয় কয়েকটি পত্রিকায় দায়িত্ব পালনকালে নিজের দক্ষতা ও সৃজনশীলতার ছাপ তিনি রেখেছেন। এমন একজন মানুষের মৃতুতে সংবাদ মাধ্যম তথা দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেদনে পুরস্কার পেলেন একাত্তরের পার্থ সঞ্জয়
বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান সাংবাদিক অমিত হাবিব। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
একাত্তর/এসজে