ঢাকায় মাদকসহ গ্রেপ্তার ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আট হাজার ৬২৯ পিস ইয়াবা, ৫৭ গ্রাম হেরোইন, ২২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ১১টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দূর পাল্লায় ৪০ ও মহানগরীতে ৩৫ পয়সা বাস ভাড়া বাড়লো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৫ আগস্ট) সকাল ছয়টা থেকে শনিবার (৬ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস