রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪৯৮৬ পিস ইয়াবা, ১৪১ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬৯০ গ্রাম  গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১২ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: আরেক দফা দাম বাড়লো ‘সবকিছুর’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ