ট্রাকচাপায় মারা গেলেন সেই ট্রাকের হেলপার

শ্যামলীতে ট্রাক চাপায় ঐ ট্রাকেরই হেলপার নিহত হয়েছেন, নিহতের নাম মোঃ রনি (৩৭)।  তিনি আন্তঃজেলা ট্রাকের হেলপার ছিলেন। 

শনিবার (১৪ আগস্ট)  ভোরে শেরে-বাংলা নগর থানার শ্যামলী  এলাকায় ঘটনাটি ঘটে। 

আরেক ট্রাক চালক মোঃ উজ্জ্বল জানিয়েছেন এ-সব তথ্য। 

তিনি বলেন, রনি যে আন্তঃজেলা  ট্রাকটিতে কাজ করতো ঐ ট্রাকটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয় শ্যামলী এলাকায়। পরে রনি ঐ ট্রাকের নিচে গিয়ে  ত্রুটি মেরামতের চেষ্টা করছিল। সে সময়ে আরেক টি গাড়ি এসে পেছন থেকে ঐ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিচে থাকা হেলপার রনি নিজের ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে সকাল সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়। 

নাটোর জেলার বনপাড়া উপজেলার আবুল কাশেমের ছেলে রনি। 

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানা অবগত রয়েছেন।


একাত্তর/এআর