শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআরইউ’র শ্রদ্ধা

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

সোমবার (১৫ আগস্ট) সকালে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: বিনম্র শ্রদ্ধায় সারাদেশে জাতীয় শোক দিবস পালিত

এসময় ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আজ ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।


একাত্তর/এসজে