মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ার মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইলের কলেজ রোডের কোনাপাড়ায় ওই টিনশেড কারখানায় আগুন লাগার খবর পান তারা।

পরে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে

আরও পড়ুন: গার্ডার চাপায় মৃত্যুর ঘটনায় ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।


একাত্তর/আরএ