উত্তরায় গার্ডার দুর্ঘটনায় ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটি প্রকল্পের যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ৫ জন মারা গেছেন সেই ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী রাকিব হোসেন (২৩)।

র‌্যাব বলছে, রাকিব হোসেনের ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। আবার মূল চালক আল আমিনের হালকা যান চালানোর লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ক্রেনের মূল চালক ছিলেন আল আমিন। তার হালকা যানের লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না।

এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন আল আমিনের সহকারী রাকিব হোসেন। সে সময় আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন।

আরও পড়ুন: প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার

১৫ আগস্ট বিকেলে উত্তরা জসীম উদদীন এলাকার আড়ংয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

পরে বুধবার (১৭ আগস্ট) এ ঘটনায় অভিযান চালিয়ে ক্রেন চালককসহ তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।


একাত্তর/আরএ