রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৬নং সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তারকৃতরা হলেন -মো. মুসা ও মোছা. রোজিনা আক্তার।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অভিনব কায়দায় সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
আরও পড়ুন: ট্রাকচাপায় দুই কলেজছাত্রের মৃত্যু
তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।
একাত্তর/আরএ