রাজধানীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁও পানির ট্যাঙ্কির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- মো. রোকন (৩২) ও শাহাদত হোসেন (২২)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায়।
তাদের সহকর্মী কবির হোসেন জানিয়েছেন, শুক্রবার জুম্মার নামাজের পর ওই ভবনে গাঁথুনির কাজ চলছিল। এ সময় তারা উপর থেকে এক তলা সেফটি টিনের চালের ওপর পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসক একে একে দু’জন কেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত তিন, আহত তিন
তিনি বলেন, ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলছিল। তবে তারা কয় তলা থেকে পরেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবিহিত করা হয়েছে।
একাত্তর/এসি