চা শ্রমিকদের ৫০ টাকা মজুরি বৃদ্ধির ফলে শিল্পে যে প্রভাব পরবে তা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। এ জন্য সরকার, বাগান মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে গুলশানের পুলিশ প্লাজায় বাংলাদেশ চা অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিএ চেয়ারম্যান এম শাহ আলম।
এ সময় এম শাহ আলম বলেন, শ্রমিকদের ধর্মঘটের ২১ দিনে প্রায় ৪০০ কোটি টাকা লোকসান গুনতে হবে।
আরও পড়ুন: সুইস ব্যাংকে টাকা: বিএফআইইউ প্রধানকে হাইকোর্টের তলব
তিনি জানান, কর্মবিরতে চা উত্তোলন বন্ধ থাকলেও শ্রমিকরা চিকিৎসা সেবাসহ আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা পেয়েছেন। এছাড়া এই কয়দিন শ্রমিকরা যে বেতন পাননি তা পরবর্তীতে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
একাত্তর/এসি